Showing posts with label ক্যুইজ. Show all posts
Showing posts with label ক্যুইজ. Show all posts

ক্যুইজ




পুজোসংখ্যার ক্যুইজে রইলো বিভিন্ন উৎসব নিয়ে কিছু প্রশ্ন :

১. শালগাছ আর তাতে আসা নতুন ফুলকে কেন্দ্র করে উদযাপিত হয় সরহুল উৎসব, মার্চ মাস নাগাদ। বলতে পারো কোন্ রাজ্যের আঞ্চলিক উৎসব এটি?


২.


পয়লা বৈশাখের সকালে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রার ছবি এটি। ১৯৮৯ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা। কোথায়?


৩. চৈত্রমাসে অনুষ্ঠিত বাংলার কোন্ লোকউৎসবে শিব এবং হরকালীর বিবাহ অনুষ্ঠিত হয় বলে প্রচলিত বিশ্বাস?


৪. পশ্চিম ভারতের উপকূল অঞ্চলের মৎস্যজীবী মানুষজন শ্রাবণমাসের পূর্ণিমার দিন একটি বিশেষ পূজার আয়োজন করেন। মূলতঃ সমুদ্রের অধিষ্ঠাতা বরুণদেবকে তুষ্ট করার জন্য এই পূজা। পূজার প্রধান উপকরণ হলো নারকেল। এই উৎসবের নাম কী?


৫. আগস্ট সেপ্টেম্বর নাগাদ (ভাদ্রমাসের শুক্লাপঞ্চমী তিথিতে) নতুন ফসল তোলা উপলক্ষে ভারতের একটি রাজ্যে অনুষ্ঠিত হয় নুয়াখাই (Nuakhai)। ক্ষেতের ফসল ব্যবহারের আগে দেবতাকে উৎসর্গ করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। কোন্ রাজ্যের মানুষ পালন করেন এটি?


৬. 


শীতকে বিদায় জানাতে ফাল্গুন মাসের পূর্ণিমায় গোয়ায় অনুষ্ঠিত হয় এই উৎসব। দোলপূর্ণিমার আগের পাঁচদিন ও পরের পাঁচদিন ধরে চলা এই উৎসবের নাম কী?


৭. উগাডি(Ugadi), গুড়ি পাড়ওয়া(Gudi Padwa), নওরে (Navreh) - এই উৎসবগুলির মধ্যে মিল কী?


৮. 



কোন্ মেলার ছবি?


৯. পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল এবং ঝাড়খণ্ডের একটি লোকউৎসব হলো টুসু পরব। বছরের কোন্ সময়ে হয় একমাসব্যাপী এই পরব?


১০. 



ছবিটি কেরালার ভাল্লামকালি (স্নেক বোট রেস)-এর। কোন্ উৎসবের অঙ্গ এই বোট রেস?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

উত্তর :

১. ঝাড়খণ্ড।

২. বাংলাদেশের রাজধানী ঢাকা।

৩. 
গাজন। 

৪. নারিয়েল পূর্ণিমা বা নারালি পূর্ণিমা।

৫. ওডিশা।

৬. শিগ্মোৎসব (Shigmotsav)

৭. ভারতের বিভিন্ন অঞ্চলে পালিত নববর্ষের উৎসব এগুলি।

৮. পুষ্কর মেলা।

৯. পৌষমাসে।

১০. ওনাম।

ক্যুইজ : উইণ্টার স্পেশাল




1. কায়োনোফোবিয়া (Chionophobia) কী?

2. অগ্রহায়ণ মাসে বাংলায় যে ইতুপুজোর চল আছে তাতে কোন দেবতার আরাধনা করা হয়?

3. ভারতের কোন রাজ্যে ডিসেম্বর মাসে হর্ণবিল ফেস্টিভ্যাল (Hornbill festival) অনুষ্ঠিত হয়?

4. ফেব্রুয়ারি মাস নাগাদ ভারতের কোন্ রাজ্যে গেলে
তামলাডু (Tamladu festival) নামের লোক-উৎসবটি দেখতে পাওয়া যায়?

5. নিচের ছবিটি কার?


৬. কোন্ শহর 'অফিশিয়াল হোম অফ স্যান্টা ক্লজ' বলে পরিচিত?


৭.

কেলটিক মিথোলজিতে ইনি শীতকালের অধিষ্ঠাত্রী দেবী, এঁর থেকেই অন্যান্য স্কটিশ দেবদেবীদের জন্ম। এঁকে প্রায়ই এক চোখ বিশিষ্ট এক বৃদ্ধার রূপে কল্পনা করা হয়েছে। ইনি কে?


৮. আর্কাদি গাইদারের সৃষ্ট অমর দুই খুদে চরিত্র, যারা এক হাঁটু বরফের মধ্যে হারিয়ে ফেলেছিল বাবার চিঠি। বাবার সঙ্গে ক্রিসমাস কাটানোর জন্য  তাদের তাইগা যাত্রার কালজয়ী বিবরণখানার নামও তাদেরই নামে। বলতে পারো এই দুই ভাইয়ের নাম কি?


৯. আইস হকি কোন্ দেশের শীতকালীন জাতীয় খেলা?

১০. নিচের ছবিটি একটি বিশেষ শিল্পকর্মের। বলতে পারবে কী নাম এই শিল্পদ্রব্যের?




উত্তর :

১. বরফের ভয়
২. সূর্য
৩. নাগাল্যান্ড
৪. অরুণাচল প্রদেশ
৫. সেণ্ট নিকোলাস (শিল্পীর কল্পনায়)
৬. রোভানিয়েমি, ফিনল্যান্ড
৭. বেইরা, দ্য কুইন অফ উইন্টার
৮. চুক আর গেক
৯. কানাডা
১০. পশমিনা


পুজোসংখ্যার ক্যুইজ ও ধাঁধার উত্তর

ক্যুইজ :

১. ব্রহ্মা
২. শিবের অশ্রু
৩. হিমালয়
৪. ত্রিশূল
৫. রাবণবধের জন্য রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন।
৬. নীলকণ্ঠ
৭. বিশল্যকরণী আনতে যাওয়ার সময় হনুমানকে বধ করা
৮. ব্রহ্মা
৯. যম
১০. পারিজাত
১১. কল্কি
১২. পার্বতী
১৩. চামুণ্ডা
১৪. কার্তিক
১৫. অর্জুন


ধাঁধা :

ক. কোকিল
খ. ১) করতালি
     ২) বরণডালা
     ৩) অপরাজিতা
     ৪) বিনায়ক
     ৫) কলাকুশলী
গ. তরমুজ
ঘ. 983

ক্যুইজ




১. মহিষাসুরকে কোনও পুরুষ বধ করতে পারবেন না, এই বর কে দিয়েছিলেন?

২. পুরাণ অনুসারে, রুদ্রাক্ষের সৃষ্টি কোথা থেকে?

৩. মহিষাসুরবধের জন্য দেবী দুর্গাকে সকল দেবতারা বিভিন্ন অস্ত্র ও যুদ্ধসাজ দিয়েছিলেন। দেবীর বাহন সিংহটি কার দেওয়া?

৪. মহাদেব দেবী দুর্গাকে কোন অস্ত্র দান করেছিলেন?

৫. শারদীয়া দুর্গাপূজাকে বলা হয় 'অকাল বোধন'। ঠিক কী কারণে একে 'অকাল বোধন' নামে ডাকা হয়?

৬. লোককথা অনুযায়ী, শারদীয়া দুর্গাপূজার শেষে বিজয়া দশমীর দিন যখন মা দুর্গা সপরিবারে কৈলাসে রওনা হন, তার আগে একটি বিশেষ পাখি উড়ে গিয়ে কৈলাসে তাঁর আগমনবার্তা জানায়। বলতে পারবে কোন পাখির কথা বলা হচ্ছে?

৭. রামায়ণের কিছু আঞ্চলিক সংস্করণে আমরা কালনেমি নামের একটি চরিত্রকে পাই, যিনি নাকি মারীচের পুত্র, এবং রাবণের মন্ত্রীদের একজন। তাঁকে রাবণ একটি বিশেষ কাজের দায়িত্ব দেন। বলা বাহুল্য, কালনেমি সফল হননি। প্রশ্ন হলো, কাজটি কী?

৮. ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর - এঁদের মধ্যে সৃষ্টির দেবতা কে?

৯. বিভিন্ন দেবতাদের বাহন বিভিন্ন প্রাণী, এবং ভারতীয় পুরাণে বাহনদের ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য। বলো তো মহিষ কোন দেবতার বাহন?

১০. সমুদ্রমন্থনের ফলে অন্যান্য জিনিসের সঙ্গে একটি গাছও নাকি পাওয়া গিয়েছিল, যার ফুলের সৌন্দর্য ও সুগন্ধ কখনও ম্লান হয় না। ইন্দ্রলোকে স্থান পাওয়া এই গাছের নাম কী?

১১. 

সঙ্গের ছবিটি বিষ্ণুর দশ অবতারের একজনের। কে ইনি?

১২. আমাদের খুব পরিচিত এক দেবীর দুই সখীর নাম জয়া ও বিজয়া। কে এই দেবী?

১৩. শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্যের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধের সময় রক্তবীজ নামে এক ভয়ানক দৈত্য এসে হাজির হয়েছিল। দেবী কোন রূপে এই রক্তবীজকে বধ করেছিলেন?

১৪. স্কন্দ অথবা মুরুগান কোন নামে আমাদের কাছে বেশি পরিচিত?

১৫. এঁর অনেক নামের মধ্যে কয়েকটি হলো 'বিজয়', 'ধনঞ্জয়', 'জিষ্ণু', 'শ্বেতবাহন'। এঁকে আমরা কী নামে চিনি?

ক্যুইজ : ভারতের কথা : ধূপছায়া



প্রশ্ন :
১. নাথানিয়া জন আর ঋষি তেজ, এই দুজন ছোট্ট ছেলেমেয়ের নাম আমরা সম্প্রতি শুনেছি। বিশ্ব ফুটবল এবং ভারতকে এরা এক সূত্রে বেঁধেছে। এরা কারা?


২. ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারা নির্মিত IS কোড অনুযায়ী IS - 1 কোডটিতে কোন বিশেষ জিনিসের বর্ণনা দেওয়া আছে?


৩. ছৌ নাচের মুখোশ, বালুচরী শাড়ি, গোবিন্দভোগ চাল, জয়নগরের মোয়া --- পশ্চিমবঙ্গে উৎপন্ন এই চারটে সম্পদের মধ্যে মিল কোথায়?


৪.

ওপরের ছবির দ্রষ্টব্যগুলি দেখতে পাওয়া যায় একটি বিশেষ মিউজিয়ামে গেলে, লিমকা বুক অফ রেকর্ডস, রিপ্লিজ বিলিভ ইট অর নট-এ মিউজিয়ামটির নাম অন্তর্ভুক্ত রয়েছে, মিউজিয়ামের প্রতিষ্ঠাতা নিজেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী, একটি বিশেষ যানের নির্মাতা হিসেবে। বলো তো হায়দ্রাবাদে অবস্থিত এই মিউজিয়ামটির অভিনবত্ব কী?


৫. সাব-স্যাটার্ন, কিংবা সুপার-নেপচুন, অর্থাৎ শনির চেয়ে ছোট কিন্তু নেপচুনের চেয়ে বড় একটি এক্সোপ্ল্যানেটের (সৌরজগতের বাইরে থাকা গ্রহ) খোঁজ সম্প্রতি পেয়েছেন ইসরোর অধীনস্থ আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির গবেষকরা। এঁদের নেতৃত্বে রয়েছেন এক বাঙালী বিজ্ঞানী। কি নাম তাঁর?


৬. এই বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রী শ্রী থাওয়ারচাঁদ গেহ্লটের (Thawaarchand Gehlot) হাত দিয়ে প্রকাশিত হলো একটি বিশেষ ধরনের অভিধান। এতে রয়েছে ৩০০০ শব্দের অর্থ। প্রিন্ট ও ভিডিও, দুটি ফর্ম্যাটেই পাওয়া যাচ্ছে এটি। বলতে পারবে কী বিশেষত্ব এই অভিধানটির?


৭.

ভারতীয় পুরাণ অনুযায়ী, সমুদ্রমন্থনের সময় বিষ্ণু কোন্ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন? উপরের ছবিতে লুকিয়ে রয়েছে সূত্র।


৮. মণি, রাজম, সোমু, শঙ্কর, স্যামুয়েল -- মালগুডির অ্যালবার্ট মিশন স্কুলের এই ছাত্রদের বিখ্যাত বন্ধুটির নাম বলতে পারবে?


৯. বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসের নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত?


১০. ১৮৭৭ সালে নাগপুরে প্রতিষ্ঠিত এম্প্রেস মিলস এবং ১৯০৩ সালে বম্বেতে প্রতিষ্ঠিত তাজ মহল হোটেলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িত?


১১. কালবেলিয়া (Kalbeliya) লোকনৃত্য ভারতের কোন্ রাজ্যের জনজাতির একটি জনপ্রিয় নৃত্যশৈলী?


১২. মণিপুরের কেইবুল লামজাও ন্যাশনাল পার্কের বিশেষত্ব কী?


১৩.
কোন্ ছায়াছবির পোস্টার এটি ?


১৪. নিচের ছবিতে ভাস্কর্যটির সঙ্গে যাঁর ছবি রয়েছে তিনি কে ?



১৫. বিশ্বের সর্বোচ্চ গলফ কোর্স (১৩০২৫ ফিট) ভারতের কোথায় অবস্থিত ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


রইলো ক্রমশঃ কিশলয়ের 'ভারত স্পেশাল' ক্যুইজের পনেরোখানা প্রশ্ন। উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের ইমেইল আইডি blog.kromosho@gmail.com এ ।

সঠিক উত্তরদাতাদের নাম প্রকাশিত হবে পরের সংখ্যায়, সেইসঙ্গে থাকবে এবারের প্রশ্নের উত্তরও ।
তবে আর দেরি কেন ? তাড়াতাড়ি মেইল করো বন্ধুরা, অপেক্ষায় রইলাম ।


ছবি : উইকিপিডিয়া

জুলাই সংখ্যার ক্যুইজ ও ধাঁধার উত্তর

বিশ্বকাপ ফুটবল স্পেশাল ক্যুইজের উত্তর :

১. রোনাল্ডো লুইস নাজারিও দি লিমা, ব্রাজিল
২. ১৯৮২ স্পেন বিশ্বকাপ, জার্মানি-ফ্রান্স ম্যাচ
৩. ভুভুজেলা
৪. ইউএসএ এর বার্ট প্যাটানয়েড
৫. ফ্রান্সের জাস্ট ফন্টেন
৬. পিকলস নামে একটি কুকুর জুলে রিমে ট্রফি খুঁজে পায় দক্ষিণ পূর্ব লন্ডনের একটি পার্ক থেকে
৭. ১৯৬২ সালের বিশ্বকাপে চিলি এবং ইতালির ম্যাচ
৮. এঁরা প্রত্যেকেই বিশ্বকাপ ফাইনালে ওপেন প্লে থেকে উইনিং গোল করে দেশকে জিতিয়ে দেন।
৯. মারিও কেম্পেস
১০. ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ
১১. ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ
১২. জিনেদিন জিদান
১৩. ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপ
১৪. ১৯৮২ স্পেন বিশ্বকাপ
১৫. এঁরা প্রত্যেকেই বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া নিজেদের দেশের হয়ে প্রথম গোল করেন

প্রশ্নগুলি দেখতে ক্লিক করো নিচের লিঙ্কে :
https://kromoshokisholoy.blogspot.com/2018/06/blog-post_24.html?m=0

তেরোটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারাপ্রসন্ন দত্ত। তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ধাঁধার উত্তর :

ক. বলো দেখি : কলরব
খ. ওলটপালট : ১. জিভেগজা
                        ২. অনিন্দ্যসুন্দর
                        ৩. কড়িকাঠ
                        ৪. চুনসুরকি
গ. বলো দেখি : ফুটবল
ঘ. ভুল গল্প : গল্পে উল্লিখিত ভুলগুলি হলো :
১. ভূপেনবাবুর পায়ে চোট ,অথচ তিনি দুদ্দাড়িয়ে ছুটলেন।
২. শীতের রাতের কথা বলা হচ্ছে গল্পের শুরুতে , কিন্তু গল্প এগোলে জানা যাচ্ছে জামাই ষষ্ঠীর কথা । জামাইষষ্ঠী হয় গ্রীষ্মকালে ।
৩. ভূপেনবাবু ব্যাচেলর , কিন্তু একে একে তাঁর গিন্নি , মেয়ে সবাই ঢুকে পড়ছে গল্পে ।
৪. ভূপেনবাবু মেশিন ছাড়া কানে শোনেন না , তবে মেশিন খুলে রাখা অবস্থায় শব্দ শুনতে পেলেন কী করে ?
৫. ভূপেনবাবু নিজে রান্না করে খান , তাহলে রাঁধুনি আসে কোত্থেকে ?
৬. একবার বলা হচ্ছে ললিতা ভূপেনবাবুর একমাত্র মেয়ে ,আবার একবার তার স্বামী তাকে ছোটমেয়ে বলে উল্লেখ করছে ।
৭. ললিতার স্বামীর নাম অলকেশ , পরে আবার তার নাম ভুলবশত হয়েছে অম্বিকেশ ।
৮. যে লোকটি, বা ভূতটি কাঁঠাল নিয়ে পালালো , তাকে একবার বলা হচ্ছে লম্বা , একবার বলা হচ্ছে বেঁটে ।
৯. ললিতার বিয়ের এটা প্রথম বছর ,তবে তিন বছর আগে সে হানিমুনে যেতে পারে না ।
১০. কাঁঠালটা পরের দিন ভাঙার কথা ,ওটা ভাঙা হয়ইনি , এদিকে জামাই বলছেন ভূপেনবাবু নাকি অনেক কাঁঠাল খেয়েছেন ।

ধাঁধার প্রশ্ন  দেখতে ক্লিক করো নিচের লিঙ্কে :

https://kromoshokisholoy.blogspot.com/2018/06/blog-post_14.html?m=0

এই সংখ্যার ধাঁধার সঠিক উত্তর দিয়েছেন পৌষালী গুপ্ত । তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।


ক্যুইজ : বিশ্বকাপ ফুটবল স্পেশাল : অনিন্দ্য





প্রশ্ন :


১। আমার দেশ ফুটবল পাগল বা বলা ভালো খেলা পাগল। এই দশকে আমরা বিশ্বের ক্রীড়াজগতের দুটি সর্বশ্রেষ্ঠ ইভেন্টের আয়োজন করেছি। দেশের হয়ে আমি প্রথম ম্যাচ খেলি ১৭ বছর বয়সে। সেই বছরই আমার দেশ বিশ্বকাপ জিতে যায়। আমিই একমাত্র ফুটবলার যার কাছে বিশ্বকাপের গোল্ডেন বুট এবং গোল্ডেন বল রয়েছে।

বলো তো আমি কে? আমার দেশের নামই বা কি?






২. তোমরা হয়তো জানো একটি ফুটবল ম্যাচ ৯০ মিনিটের হয়। নকআউট পর্বে কোনো ম্যাচ যদি ৯০ মিনিট খেলা হওয়ার পরেও অমীমাংসিত থাকে তবে আরো ৩০ মিনিট অতিরিক্ত সময় খেলা হয়। তারপরেও অমীমাংসিত থাকলে পেনাল্টি শুট আউট হয়। কিন্তু ফুটবল খেলার শুরু থেকে এই নিয়ম ছিল না।


প্রশ্ন হলো প্রথম কোন বিশ্বকাপে পেনাল্টি শুটআউট শুরু হয়? এই নিয়মে মীমাংসা হওয়া প্রথম ম্যাচের প্রতিপক্ষই বা কারা ছিল?




৩। 




 বিশ্বকাপের সঙ্গে বিশেষভাবে জড়িত এই বাদ্যযন্ত্রটি। বলো দেখি কি নাম এর?







   ৪। কিছুদিন আগেই তোমরা সবাই ক্রিশ্চিয়ানো   রোনাল্ডো এবং ইংল্যান্ডের হ্যারি কেন এর অসাধারণ হ্যাটট্রিক চাক্ষুষ করেছ। বিশ্বকাপের মঞ্চে একটি প্লেয়ারের পক্ষে একটি ম্যাচে তিনটি গোল করা চাট্টিখানি কথা নয়। 

 এবারের প্রশ্ন, কোন্ ফুটবলার বিশ্বকাপে প্রথম     হ্যাটট্রিক করেছিলেন?







৫. গোল দেখতে আমরা কে না ভালোবাসি! যত গোল, তত আনন্দ। আর বিশ্বকাপে ভুরি ভুরি গোল তো চার পাঁচগুণ বেশি মজার। 


তা তোমরা জানো কি একটি নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে? কোন দেশেরই বা খেলোয়াড় তিনি?



৬. বিশ্বকাপ, তায় আবার চুরি। কিন্তু এ-ও ঘটেছে এবং তা ঘটেছে বিশ্বকাপ চলাকালীনই। কিন্তু ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন এক জীব তা ঠিক খুঁজে উদ্ধার করে এবং ফিরিয়ে আনে বিশ্বকাপের ট্রফি।
এই প্রাণীটি কে? কি নাম তার?






৭. ফুটবল মাঠে মারামারি দেখতে আমরা একদম পছন্দ করি না। কিন্তু বিশ্বকাপের ইতিহাস দেখলে বোঝা যাবে কিছু ফুটবল ম্যাচ এই খেলার জঘন্যতম দিক দেখিয়েছে। এরকমই এক ম্যাচ হলো “ দ্য ব্যাটল অফ সান্তিয়াগো ”। 


কোন্ বিশ্বকাপে কোন্ দুই দলের মধ্যে এই ম্যাচ হয়েছিল?




৮. 


এই পাঁচজনের মধ্যে রয়েছে ভারি আনন্দের একটি মিল । মিলটি কি ?



৯. বিশ্ব ফুটবলে আমার দেশকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। আয়োজক দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ জেতার গরিমা রয়েছে আমাদের। আমি অত্যন্ত খুশি যে সেই জয়ে আমি অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলাম। দেশের মানুষ আমায় ভালোবেসে ‘এল ম্যাতাদর’ বলে ডাকে। 


একই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মানও রয়েছে আমার। বলো তো আমি কে?






১০. বিশ্বকাপে ফাইনাল ম্যাচের আলাদা তাৎপর্য। আসলে ঐ দিনটাই এই উৎসবের শেষ দিন যে, আমরা জেনে যাই কোন্ দল চ্যাম্পিয়ন। প্রতি বিশ্বকাপে ফাইনাল ম্যাচ অবধারিত হলেও একটি বিশ্বকাপে কোনো ফাইনাল ম্যাচ হয়নি।


বলতে পারবে কোন্ বিশ্বকাপের কথা বলা হচ্ছে? 


১১. প্রতি বিশ্বকাপে আয়োজক দেশ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পোস্টার বের করে। নিচের ছবিটি কোন বিশ্বকাপের পোস্টার, জানো কি?






১২. বিশ্বকাপের মঞ্চ আমায় নায়ক খলনায়ক দুইই বানিয়েছে। পরপর দুই বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পেরে আমরা আয়োজক দেশ হিসেবে সুযোগ পাই বিশ্বকাপ খেলার এবং সবাইকে চমকে দিয়ে জিতে যাই টুর্নামেন্ট। অত্যন্ত প্রতিভাবান ফুটবলার হয়েও নিজের কেরিয়ারের শেষ ম্যাচ অত্যন্ত লজ্জাকর পরিস্থিতিতে শেষ করতে হয়েছিল আমায়। পরবর্তীকালে কোচ হয়ে ক্লাব ফুটবলে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার অসামান্য সাফল্য রয়েছে আমার ঝুলিতে। 


হয়তো এতক্ষণে বুঝেই গেছো, তাই বলেই ফেলো দেখি আমি কে?






১৩. ফুটবল ম্যাচে ফাউল একটা অবশ্যম্ভাবী ঘটনা। আর ফাউল হলেই মাঝে মাঝে হলুদ, লাল কার্ড বেরিয়ে পড়ে রেফারির পকেট থেকে। 

এই হলুদ কার্ড, লাল কার্ড কোন বিশ্বকাপ থেকে প্রথম চালু হয়?







  ১৪. লিওনেল মেসিকে নিশ্চয়ই সবাই চেনো।   অন্যান্য অনেক খেতাবের সঙ্গে সঙ্গে মেসি বিশ্বকাপের গোল্ডেন বলেরও অধিকারী।টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে এই ট্রফি দেওয়া হয়। প্রতিটি বিশ্বকাপে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান থাকলেও গোল্ডেন বল ট্রফি আগে দেওয়া হতো না। 

   

 কোন্ বিশ্বকাপ থেকে গোল্ডেন বল দেওয়া শুরু   হয়?




১৫. নিচের ছবিতে যাঁদের দেখছ , তাঁরা প্রত্যেকেই একটি অনন্য কৃতিত্বের অধিকারী । তোমাদের খুঁজে বের করতে হবে কি সেই কৃতিত্ব?





রইলো ক্রমশঃ কিশলয়ের 'বিশ্বকাপ ফুটবল স্পেশাল' ক্যুইজের পনেরোখানা প্রশ্ন । উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের ইমেইল আইডি blog.kromosho@gmail.com এ ।


সঠিক উত্তরদাতাদের নাম প্রকাশিত হবে পরের সংখ্যায় ,সেইসঙ্গে থাকবে এবারের প্রশ্নের উত্তরও ।
তবে আর দেরি কেন ? তাড়াতাড়ি মেইল করো বন্ধুরা, অপেক্ষায় রইলাম ।


ছবি : উইকিপিডিয়া